আত্মিক মৃত্যুর খবর
- মাহফুজ ইসলাম সাকিব

বান্দার প্রতি খোদার ভালোবাসা এতই অপরিসীম—
যে, যমদূতের দায়িত্বও
বান্দার নিজের হাতে নাজায়েজ করে দিয়েছেন।

আত্মবিনাশের যে আত্মকাহিনী—
মানবজীবনের সবচেয়ে বেদনাময় এক সাহিত্য।

এই সাহিত্যের গভীর রসের অনুভব
তখনই জন্ম নেয়,
যখন খোদার প্রতি ভালোবাসা
মানুষের প্রতি মমতায় রূপান্তরিত হয়।

মৃত্যু ছাড়াও যে মানুষের মৃত্যু ঘটে—
শারীরিক মৃত্যুর সংবাদ সবাই পায়,
কিন্তু আত্মিক মৃত্যুর আর্তনাদ
কয়জনের কাছে পৌঁছায়?

অথচ তোমার ভালোবাসার মহাসমুদ্রের গভীরতা এতই অসীম—
আমার আত্মার নিঃশব্দ মৃত্যুর খবরও
তোমার অনুভবের দুয়ারে পৌঁছায়নি।

সবাই শুনতে চায়,
কিন্তু অনুভব করে কয়জন?

আমৃত্যু বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টায় আমি—
ধসে পড়া এক পর্বতশৃঙ্গ।

আর তুমি—
আমায় শেখাও,
থেমে থেকেও কীভাবে দাঁড়িয়ে থাকতে হয়
ধৈর্যের বাঁধ ভাঙার সীমানায়।


২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026